গ্রীষ্মের গরমে শরীর ঠান্ডা রাখতে লাউ, শসা, ঝিঙ্গে, ধুন্দল এর মতো সবজির বিকল্প নাই। তাই এই গ্রীষ্মে খুব মজার একটা ঝিঙ্গে ভর্তার রেসিপি নিয়ে আসলাম আমার দর্শকদের জন্য। আচারি ফ্লেভারের এই ঝিঙ্গে ভর্তাটা তৈরী করে, খেয়ে, আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন লাগলো।
তৈরী করতে লাগছে –
- মাঝারি আকারের ২টি ঝিঙ্গে
- কাঁচা মরিচ ১০ টি
- রসুনের কোয়া ১০ টি
- পিঁয়াজ ২ টি
- পাঁচ ফোড়ন ০.৫ চা চামচ
- চিলি ফ্লেক্স ১ চা চামচ
- লবণ ১ চা চামচ
- সরিষার তেল
- সেদ্ধ করতে ০.২৫ কাপ
- রান্নায় ১ টেবিল চামচ
তৈরী করার অভিজ্ঞতা আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে আপনিও জিতে নিতে পারেন একটি সুন্দর উপহার।
