আচার বানাতে সবসময়ই একটা জড়তা কাজ করে, তাই কখনো চেষ্টা করা হয়নি। ছোটোবেলা থেকেই মা-খালাদের অনেক সুন্দর আচার বানানো দেখে এসেছি, তাই এবার অনেকের অনুরোধে বানিয়েই ফেললাম চালতার আচার। প্রথমেই যে এত সুন্দর হবে ভাবিনি। আশাকরি আপনারাও তৈরী করবেন এই প্রক্রিয়া দেখে –
ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ডেইলি মোশনেও ভিডিওটি দেখতে পারেন।
তৈরী করতে যা যা লাগছে
- চালতা ৩ টা
- সরিষার তেল ১ কাপ
- পাঁচ ফোড়ন (বা ডাল মসলা) ১ চা চামুচ
- তেঁজ পাতা ২/৩ টা
- আদা বাটা ১ টেবিল চামুচ
- রসুন বাটা ১ টেবিল চামুচ
- লবণ প্রয়োজন মতো
- রান্নার সময় প্রায় ১ টেবিল চামুচ
- চালতা ভেজানোর সময় ১ চা চামুচ
- মরিচের গুঁড়ি ১ চা চামুচ
- হলুদের গুঁড়ি আধা চা চামুচ
- ধনে গুঁড়ি ১ চা চামুচ
- শুকনো মরিচ ৫/৬ টি
- সরিষা বাটা ১ টেবিল চামুচ
- ভিনেগার ১ কাপ
- গুঁড় প্রায় ৩০০ গ্রাম/চিনি ৪০০ গ্রাম
- মৌরী প্রায় ৫০ গ্রাম
